আমাদের সম্পর্কে

আকানিয়া, কচুয়া, চাঁদপুর

Team Skyliner Akania মূল লোগো

Team Skyliner Akania আকানিয়ার তরুণদের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। খেলার মাঠকে ঘিরে আমাদের যাত্রা শুরু হলেও আজ আমাদের কাজের পরিধি ছড়িয়েছে শিক্ষা, ক্যারিয়ার, পরিবেশ ও সংস্কৃতিতে।

আমরা বিশ্বাস করি — সুস্থ শরীর, আলোকিত মন এবং সুন্দর চরিত্র মিলেই একজন আদর্শ তরুণ গড়ে ওঠে। তাই আমরা একদিকে ফুটবল, ক্রিকেট ও ব্যাডমিন্টনের আয়োজন করি, অন্যদিকে ইসলাম, বিজ্ঞান ও বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির পাঠচক্র চালাই।

এলাকা পরিষ্কার রাখা, স্বাস্থ্যসম্মত পরিবেশ গড়া এবং ধর্মীয় সংস্কৃতির চর্চা আমাদের নিয়মিত কাজের অংশ। আমাদের এই পথচলায় আপনিও সঙ্গী হতে পারেন।

Team Skyliner Akania দলীয় ছবি